• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি

আল মামুন / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগার চর স্কুল এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে মেঘনা থানা পুলিশের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে মুগার চর স্কুল এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, হোমনা সার্কেল আব্দুল করিম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, আহ্বায়ক কমিটির সদস্য অহিদুজ্জামান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুইয়া,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন। এ সময় মেঘনা থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন