জাতীয় সংসদ ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বুধবার (১৯ আগস্ট) ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক ওয়ালে মুহূর্তটির কথা জানিয়ে একটি ছবি প্রকাশ করেন। সেখানে জাতীয় সংসদ ভবনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁকে দেখা যায়।
ফেসবুক পোস্টে ড. খন্দকার মারুফ হোসেন লেখেন, ‘আজ জাতীয় সংসদ ভবনে আগামী দিনের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয় মুহূর্তে কুমিল্লা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াখালী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বরকত উল্লাহ বুলু, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর এবং আমি।’
তিনি আরও লেখেন, ‘স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে এই সুন্দর মুহূর্তটি।’
জাতীয় সংসদ ভবনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের এ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য বা আলোচনার বিষয়বস্তু পোস্টে উল্লেখ করা হয়নি।
ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে ড. খন্দকার মোশাররফ হোসেন, বরকত উল্লাহ বুলু ও এস. এম. জাহাঙ্গীর বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিটি ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতের মুহূর্তকে স্মরণীয় হিসেবে উল্লেখ করে ড. খন্দকার মারুফ হোসেন তাঁর অনুভূতিও প্রকাশ করেছেন।