• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশালে চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে ময়লা-আবর্জনার স্তূপে পড়ে আটকা পড়েন এক ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বৈলর ইউনিয়নের বৈলর বাজারের সম্মুখ বৈলর এলাকায় বাইতুল আকবর জামে মসজিদের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া দেন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ওই ব্যক্তি বৈলর বাজারের ময়লা-আবর্জনা ফেলার একটি স্থানে পড়ে যান এবং সেখানে আটকা পড়েন।

পরে স্থানীয়রা ত্রিশাল ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগায় স্থানীয়রা নিজেরাই তাকে ময়লা-আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ওই ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করেন।

আটক ব্যক্তিকে পরে চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন