চিলমারীতে চরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ দাতা
/ ৯
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
শেয়ার
হাবিবুর রহমান:
কুড়িগ্রামের চিলমারীতে অষ্টমীর চর ইউনিয়নের প্রতিবন্ধী শিশু, বারান্দা স্কুলের শিক্ষার্থী এবং ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে (FDIDP Programme)-এর প্রজেক্ট ম্যানেজার রুহুল আমীন সরকারের সভাপতিত্বে অষ্টমীর চর ইউনিয়নের দক্ষিণ মুদাফত কালিকাপুর চরে প্রতিবন্ধী শিশু, বারান্দা স্কুলের শিক্ষার্থী এবং ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য, ফ্রেন্ডশিপ ইউনিয়ন পরিষদ প্যারালিগালসহ আরও অনেকে।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্যানেল চেয়ারম্যান হাড়িভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেন। পরে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এমন একটি অন্তর্ভুক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করায় ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ফ্রেন্ডশিপ এনজিও ভবিষ্যতে আরও এ ধরনের অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন অব্যাহত রাখবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইভেন্টটি একটি আনন্দদায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করেছে, যা সকল শিশুর মধ্যে সমান অংশগ্রহণ, বন্ধুত্ব এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করে।
ফ্রেন্ডশিপ এনজিওর এ ধরনের ব্যতিক্রমী কার্যক্রমে চরবাসী মুগ্ধ হয়েছেন বলে জানান তারা।