• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়ায় মাদক চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মরিচ্যা স্টেশনে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী র‌্যালি ও পথসভা শেষে এসব কথা বলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার।

তিনি বলেন, উখিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছেন। পাশাপাশি মাদক কারবারের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, মাদকবিরোধী তল্লাশি ও অভিযান অব্যাহত রাখার পাশাপাশি উপজেলার প্রত্যন্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে নিয়মিত র‌্যালি, সমাবেশ ও প্রচারণা চালানো হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।”

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম—এই তিনটি কার্যক্রমই সমন্বিতভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন