• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি: রিজভী মাদকের দাপট ঠেকাতে চট্টগ্রাম রেঞ্জের অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩ ভোটের ফল ঘোষণার পর সংসদে সম্প্রীতির বিরল দৃশ্য রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হলো মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩

ডেস্ক রিপোর্ট / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সব থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থানে মোট ৪৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
আগামী দিনগুলোতে মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন