• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

বিপ্লব সিকদার / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২১ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক নির্বাচিত ভিপি এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি এ অভিনন্দন জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, রুহুল কবির রিজভী আহমেদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাহস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকার তাঁকে জাতীয়তাবাদী রাজনীতির একজন পরীক্ষিত ও প্রেরণাদায়ী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিএনপির গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রিজভীর অভিজ্ঞতা, দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্ব দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতারা।
গত ২১ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন