• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

দাউদকান্দিতে গাঁজা, চাপাতি-রডসহ গ্রেপ্তার ৭

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজন, ডাকাতি মামলার তিন আসামি, চুরি মামলার একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি মামলার আসামিদের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি, একটি এসএসের দামা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই মিনাহজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই আজিজুল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম ও এসআই আরিফুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪ কেজি গাঁজাসহ পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া মৃধা বাড়ির আব্দুস সাত্তার মৃধাকে (৪৬) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ডাকাতি মামলায় দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়ার ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দির জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার সোহেল ওরফে হিটলারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চাপাতি, এসএসের দামা ও লোহার রড উদ্ধার করা হয়।

চুরি মামলায় দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ি এলাকার মো. নাঈমুর রহমানকে (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দাউদকান্দির দুর্গাপুর এলাকার মো. সফিউল বশর (৪০) ও বেলানগর এলাকার মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রয়েছে। তাঁদের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন