• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম

পাঁচ বছর পর কাকন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

যশোর প্রতিনিধি:

যশোরে আব্দুর রহমান কাকন (৩৫) হত্যা মামলার প্রায় পাঁচ বছর পর মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. সানি (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১টা ২০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানার উপশহর শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সানি যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া মেঠোপুকুরপাড় চাতালসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মো. রিয়াজ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ব্যবসার কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুর রহমান কাকন। ওই দিন রাত আনুমানিক ১০টা ৪১ মিনিটে পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থানের পাশে নারায়ণের চায়ের দোকানের ভেতরে অজ্ঞাতনামা কয়েকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে বুকের বাঁ পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।

পরে স্থানীয়রা কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত কাকনের মা মোছা. সুফিয়া বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়।

মামলাটির তদন্তভার পরে সিআইডি যশোর জেলা ইউনিটের ওপর ন্যস্ত হয়। তদন্তের একপর্যায়ে ২০২১ সালের ২৫ নভেম্বর মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরিফুল ইসলাম ওরফে জিতুকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে শরিফুল ইসলাম কাকন হত্যাকাণ্ডে শফি, মো. সানি ও সাদ্দাম মোল্লার সম্পৃক্ততার কথা জানান। পরে জবানবন্দি ও তদন্তে পাওয়া অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে সানির সরাসরি সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি।

তবে হত্যাকাণ্ডের পর থেকেই সানি আত্মগোপনে থাকায় দীর্ঘদিন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর অবস্থান শনাক্তে সিআইডি দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ ও যাচাই করে আসছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপশহর শফিউল্লাহ মোড় এলাকায় অভিযান চালিয়ে সানিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, কাকন হত্যাকাণ্ডে সানি ছাড়াও আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার সানিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন