• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় অনুরোধ জানানো হয়েছে ভারতকে: তথ্যমন্ত্রী জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে খরচ চৌগাছায় গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ নোবিপ্রবি এগ্রিকালচার বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে ইজিবাইক প্রদান চীনের J-10CE যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত বাংলাদেশের

জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মো: আল হাসান:

জয়পুরহাটের কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহেশপুর, বিষ্ণুপুর ও নানাহার গ্রামের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলাল।

আলহাজ আবুল কালামের সভাপতিত্বে এবং মো. এমদাদুল হক রাজু ও মো. সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তার বক্তব্য দেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং জিয়া পরিষদ, কালাই উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন।

বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মো. ফাতেউল ইসলাম চৌধুরী, বাদল, নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাজ্জাদুল বারী দুলাল বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন