সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব সংবাদ দাতা
/ ৯
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেয়ার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর শফিকুল কবির মিলনায়তন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিচতলায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিজেএফডির সদস্যদের পাশাপাশি তাদের মা-বাবা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও এ ক্যাম্প থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। তবে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের আগে যোগাযোগ করে টোকেন বা সিরিয়াল নম্বর সংগ্রহ করতে হবে।
ক্যাম্পে মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, চর্ম ও যৌন, শিশু, হৃদরোগ ও বক্ষব্যাধি, অর্থোপেডিকস, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোমেডিসিন, লিভার ও কিডনি, নাক-কান-গলা, রক্তরোগ, হরমোন, বাত-ব্যথা ও প্যারালাইসিস, ডায়াবেটিস এবং ফিজিওথেরাপিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হবে।
এ ছাড়া ক্যাম্পে আদর্শ ওজন পরিমাপ, চোখ, নাক-কান-গলা ও চেস্ট পরীক্ষা, অক্সিমিটার, ডায়াবেটিস, ইউরিন, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে। সিবিসি, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, এস ক্রিয়েটিনিন ও টিএসএইচসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষাও করা হবে।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে সরবরাহ করা হবে।
সিজেএফডির দপ্তর সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের ক্যাম্পে অংশ নিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।