• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০

নিজস্ব সংবাদ দাতা / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩২ পিস ইয়াবা, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা ও ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসংক্রান্ত ৫২টি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৩০ জনকে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৫ আগস্ট ২০২৬ তারিখে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ২৩০ জনের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।
এ ছাড়া অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছে ১৮ হাজার ৬০০ টাকা।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন