• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি, সফল অস্ত্রোপচার ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ৬ প্রস্তাব টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত

জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মো: আল হাসান:

সীমান্তবর্তী বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাঁচবিবি বিজিবির বিশেষ ক্যাম্পে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশ নেন।

যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে তাদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। অনুষ্ঠানে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করতে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন