• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই

ডেস্ক রিপোর্ট / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬


নিজস্ব প্রতিবেদক:
পদায়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। পুলিশের পদায়নসংক্রান্ত একটি সংবাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সংযুক্ত করার কারণ উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে রেজাউল করিম লেখেন, ‘আমি সংযুক্ত : আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’
স্ট্যাটাসে তিনি আরও বলেন, পুলিশ বিভাগে কর্মকর্তাদের ভালো কাজ করতে উৎসাহিত না করার আরেকটি উদাহরণ তৈরি হলো তার পদায়নের মাধ্যমে। চাকরির ১৫ বছরের মধ্যে নয় বছর ‘ডাম্পিং পোস্টিংয়ে’ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এসব নিয়ে কখনো কিছু মনে করেননি।
পুলিশ বিভাগের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট।’ তার দাবি, উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা ও নিয়ম মেনে কাজ করা কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করতে পারছে না বিভাগটি।
রেজাউল করিমের দাবি, পুলিশের পদায়ন নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করার কারণেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার সংযুক্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ফলে ফেসবুকে সংবাদ শেয়ারের কারণে তার পদায়ন হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন কর্মরত পুলিশ কর্মকর্তার এমন প্রকাশ্য ক্ষোভের ঘটনায় পুলিশের পদায়ন ও কর্মকর্তাদের কর্মপরিবেশ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন