• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার জয়পুরহাটে যুবকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ হাসপাতালে রোগী অপেক্ষায়, পাশের ডায়াগনস্টিকে চিকিৎসক পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি দুর্ঘটনায় আহত বখতিয়ারের পাশে নোবিপ্রবি, সফল অস্ত্রোপচার ক্যাম্পাস বিনির্মাণে নোবিপ্রবিতে ছাত্রদলের শিক্ষার্থীবান্ধব ৬ প্রস্তাব টেকনাফের দুই রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোঃ বেলাল হোসেন:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহর বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালিকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘মুহাম্মদ (সা.) মানবতার শ্রেষ্ঠ আদর্শ’, ‘কুরআন আঁকড়ে ধরি, সুন্নাহ অনুসরণ করি’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

উপজেলা যুব হিযবুল্লাহ নেতা গাজী মনিরুল ইসলাম বলেন, ‘১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই পবিত্র দিনটি আমরা শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করি। তাঁর পবিত্র জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এই দিনের মাধ্যমে তাঁর জীবনের মহত্ত্ব অনুধাবন, আদর্শ সম্পর্কে জানা এবং তা অনুসরণে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন