• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন কক্সবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে দখলদারির জেরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ফুটের রাস্তা এখন সাড়ে ৪ ফুট জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন বিভিন্ন জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দের ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ৫ হাজার ৬৮৮ পিস ইয়াবা, ৩৭ কেজি ৩১১ গ্রাম গাঁজা এবং ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্যমতে, অভিযানে মাদকসংক্রান্ত ২৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৮ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী এবং ৮৪ জন মাদকসেবী রয়েছেন।

এ ছাড়া, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৯ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন