ঢাকা   ০৫:২৬:২৫ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্প্রচারের অপেক্ষায় আরও ১১ টিভি চ্যানেল : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, November 11, 2019,
  • 206 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আরও ১১টি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ৪৫টি বেসরকারি টিভি চ্যানেলকে অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি এবং ৪টি ফ্রিকোয়েন্সি পায়নি।

সোমবার (১১ নভেম্বর) সংসদে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সম্প্রচারের অপেক্ষায় থাকা টিভি চ্যানেলগুলো হলো- আব্দুল্লাহ আল মামুনের চ্যানেল ২১, নুর মোহাম্মদের উৎসব, মোহাম্মদ সাইফুল আলমের রংধনু, ধানাদ ইসলাম দীপ্তর তিতাস, তানভির আবিরের খেলা টিভি, জিনাত চৌধুরীর আমার টিভি, মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, মুহম্মদ শফিকুর রহমানের সিটিজেন টিভি, তানজিয়া সিরাজের প্রাইম টিভি, শীলা ইসলামের স্পাইস টিভি ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের টিভি টুডে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি