ঢাকা   ০৩:৪৫:০৭ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ

Reporter Name
  • Update Time : Friday, April 17, 2020,
  • 196 Time View

১৭ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল সদর প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটনায় ১২ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার ১৭ এপ্রিল,বেলা ১২টার দিকে নৌকাডুবির যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সারাদেশে যানবাহন চলাচল বন্ধ। এ পরিস্থিতিতে প্রশাসনের চোখ এড়িয়ে নদীপথে বাড়ি ফেরার চেষ্টা করছে মানুষ। নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আসা এসব মানুষেরই একটি দলকে নিয়ে যাওয়ার পথে যমুনায় নৌকা ডুবে যায়। তারা মূলত বঙ্গবন্ধ ‍সেতু এড়িয়ে সড়কে ওঠার চেষ্টা করছিলেন। নিখোঁজ তিনজনের বাড়ি বগুড়ার ধুনটে বলে জানা গেছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আজ বেলা ১২টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিল। বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলার কাছে এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৫ জনের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক। তারা যে যার বাড়ি চলে গেছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি