• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

বিয়ে করেছেন প্রভুদেবা!

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভুদেবা— বেশ কিছুদিন থেকেই এই গুঞ্জন উড়ছে। এ নিয়ে আলোচনায় রয়েছেন জনপ্রিয় এই কোরিওগ্রাফার-অভিনেতা-নির্মাতা।

শোনা যায়, নিজের ভাগ্নিকে বিয়ে করতে যাচ্ছেন প্রভুদেবা। তবে ভারতীয় মিডিয়াগুলো বলছে, তিনি ইতোমধ্যে বিয়ে করেছেন। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের বাড়িতে গোপনে তার ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে চেন্নাইয়ে তারা একসঙ্গে থাকছেন।

যদিও এই বিষয়ে প্রভুদেবার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে একটি তামিল দৈনিক তাদের প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রভুদেবার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৫ সালে রামলথা নামের এক নারীকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান। ২০০৮ সালে এই দম্পতির বড় ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়।

পরবর্তী সময়ে অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। লিভ টুগেদারও করেছেন তারা। কিন্তু এই বিষয়ে আদালতের শরণাপন্ন হন প্রভুদেবার স্ত্রী। ২০১১ সালে রামলথার সঙ্গে প্রভুদেবার বিচ্ছেদ হয়। তবে নয়নতারার সঙ্গেও তার সম্পর্ক টেকেনি। ২০১২ সালে এই অভিনেতার সঙ্গে ব্রেকআপ হয়েছে বলে জানান নয়নতারা।

বর্তমান সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা নিয়ে ব্যস্ত প্রভুদেবা। পাশাপাশি বেশ কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করছেন প্রভুদেবা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন