ঢাকা   ০৫:৪০:৪১ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

Reporter Name
  • Update Time : Friday, December 4, 2020,
  • 178 Time View

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ও পুলিশ সার্জেন্ট মো. রোবায়েত হোসেন জানান, ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৫ জন।

পুলিশ জানিয়েছে, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয় বাসটি। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে আরো দু’জনের মৃত্যু হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি