• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ সেই লাখবি পাকিস্তানে গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

২০০৮ সালের ভারতের মুম্বাই হামলার হামলার অন্যতম মূলহোতা জাকিউর রহমান লাখবি পাকিস্তানে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায় লাখবি।

জাকিউর রহমান লাখবিকে পুনরায় আটকের বিষয়টি পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কোন জায়গা থেকে লাখবিকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে কিছু বলা হয়নি।

এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অব পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখবি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূলহোতা ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লাখভির।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন