• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

মঙ্গল থেকে সেলফি তুলে পাঠালো ‘ঝুরং’

নিজস্ব সংবাদ দাতা / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মঙ্গল গ্রহে পাঠানো চীনের মহাকাশযান (রোভার) ‘ঝুরং’ নতুন কয়েকটি ছবি পৃথিবীতে পাঠিয়েছে। ঝুরং মূলত একটি রোবট। গত মে মাসে এটি মঙ্গলের মাটিতে অবতরণ করে। সেলফি তোলার জন্য এটি একটি ওয়্যারলেস ক্যামেরা ভূমিতে রাখে, তারপর কিছুটা দূরে সরে গিয়ে একটি সেলফি তোলে।

প্রথম ছবিতে ঝুরংয়ের ডানদিকে একটি রকেট চালিত প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এটি ছয় চাকার ঝুরংকে ভূমিতে ধীরে নামতে সহায়তা করেছে। প্ল্যাটফর্ম ও ঝুরং, দুটিতেই চীনের পতাকা চোখে পড়ছে।

দ্বিতীয় ছবিতে শুধু প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে। এ ছবিতে ঝুরংয়ের চাকার ছাপও দেখা গেছে। তৃতীয় ছবিতে চোখে পড়ছে মঙ্গলের বিস্তীর্ণ দিগন্ত। এই অঞ্চলটি মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের এক বিস্তীর্ণ অঞ্চল যা ইউটোপিয়া প্লানিটিয়া নামে পরিচিত।

ঝুরংয়ের পাঠানো সবগুলো ছবি শুক্রবার চীনের মহাকাশ সংস্থা প্রকাশ করেছে। বিজ্ঞানীরা আশা করছেন, ঝুরং অন্তত ৯০ মঙ্গল দিবস পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

রোভারটি দেখতে অনেকটাই ২০০০ দশকে মঙ্গলে পাঠানো নাসার স্পিরিট ও অপরচুনিটি রোভারের মতো। এর ওজন ২৪০ কেজি। এর লম্বা একটি মাস্তুলে চলাচল ও ছবি তোলার জন্য ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়া আরও পাঁচটি সরঞ্জাম সংযুক্ত রয়েছে এতে যা মঙ্গলের খনিজ, প্রকৃতি, আবহাওয়া প্রভৃতি বিশ্লেষণ করবে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরিজোনা মঙ্গলের কক্ষপথ থেকে তোলা ঝুরংয়ের একটি রঙিন ছবি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের হাইরাইস নামে ক্যামেরাটি নাসার পাঠানো রিকনাসেন্স অরবিটারে যুক্ত রয়েছে। সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন