• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

এখন থেকে ‘কোকাকোলা’ সরালেই শাস্তি

নিজস্ব সংবাদ দাতা / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

১৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিয়মের বাহিরে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কিছু করবেন আর সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে না, এমনটা অসম্ভব। তিনি যা করেছেন তাতে কেবল বিতর্ক নয়, বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা।

তাতে ইউরোর স্পন্সর কোকাকোলা বেশ বিপদে পড়ে গেছে। স্পনসর কোম্পানিকে বাঁচাতে এবার মাঠে নামলো উয়েফা। রোনালদোর কাণ্ডের পর কোম্পানির এক মুখপাত্র বলেছিলেন, স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে তারা সেখানে পণ্য রেখেছেন। কারো পছন্দ না হলে সেটা তারা খাবেন না।

মুখে ভালো কথা বললেও তলে তলে স্পন্সর কোম্পানিগুলো আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করে। এরপর আসরে নামে উয়েফা।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, স্পন্সরদের সঙ্গে করা চুক্তি সম্মান না করলে শাস্তি দেওয়া হবে।

এই নিয়ম জারি না করে উপায় ছিলো না। কারণ রোনালদোর কাণ্ড দেখে অনেকেই এই কাজ শুরু করেন। পরদিন ইসলাম ধর্মের অনুসারী পল পগবা বিখ্যাত বিয়ার ব্র্যান্ড হ্যানিকেনের বোতল সরিয়ে দেন।

ইতালির ম্যানুয়েল লুকাতেল্লিও সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে পানির বোতল রেখেছেন।

তবে রাশিয়ান কোচ স্তানিস্লাভ চেরচেশভ ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এসে কোকের বোতলে দুই চুমুক দিয়ে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন