• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

‘সংসদে পরীমনি নিয়ে আলোচনা হয়, এ লজ্জা কোথায় রাখি’

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘সংসদে আজ পরীমনি নিয়ে আলোচনা হয় কিন্তু শিক্ষা নিয়ে একটা কথাও হয় না। এই লজ্জা আমরা কোথায় রাখি? এই ভুলের সংশোধন কীভাবে হবে? এই ভুলের সংশোধন তারা (সরকার) করবে না।’

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী-অবিভাবক ফোরাম আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে রেখে সরকার জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এ সরকারের সবচেয়ে বড় ভুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে কিন্তু হল খুলবেন না। এর থেকে বড় ভুল কি হতে পারে? ছাত্ররা কি মাঠে থাকবে? মাটিতে বসে থাকবে?

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার, ভোট ডাকাতির সরকার। এই সরকারের সব সিদ্ধান্ত ভুল হবে, এটায় স্বাভাবিক। আজ সব কিছু খোলা। বাজার খোলা, ব্যাংক খোলা, অফিস খোলা। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

তিনি আরো বলেন, আগে গ্রামের ছেলে-মেয়েরা শিক্ষা পেতো। আমাদের আমলে ঢাকা মেডিকেল কলেজে মাত্র ৮ জন ঢাকা শহরের ছিলাম। বাকি সবাই গ্রাম থেকে এসেছিলো। তারা আমাদের থেকে পরীক্ষায় ভালো করে। আজ সেই সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন