• বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

যখনই দলে এসেছি প্রমাণ করেছি, আমি খেলতে সক্ষম: ডি মারিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আলেসান্দ্রো গোমেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এদিন শুরুর একাদশে ছিলেন ডি মারিয়া। আক্রমণের পাশাপাশি রক্ষণভাগও সামলেছেন।

ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী ডি মারিয়া বলেন, সবাই খেলতে চায় এবং শুরুর একাদশে থাকতে চায়। দলে থাকাটা সব সময় আনন্দের। প্রতিটি অনুশীলন সেশনে আমি আমার সর্বোচ্চটা উজার করে দেই। আমি প্রমাণ করার চেষ্টা করি যে, দলের জন্য শতভাগ দেই। চিলির বিপক্ষে শুরুর একাদশে থাকার সুযোগ হয়েছিলো। এরপর বেঞ্চে ছিলাম। যখনই দলে এসেছি তখনই আমি প্রমাণ করেছি, আমি খেলতে সক্ষম। আজ আমাকে সুযোগ দিয়েছে এবং আবার আমি এটা প্রমাণ করেছি।

তিনি বলেন, দলের ২৮ জন খেলোয়াড়েরই খেলার সম্ভাবনা থাকে। যারা দলে আছে তারা যৌক্তিক কারণেই আছে। এটা যে বুঝবে তাকে সেরাটা দিতেই হবে। এবং আমি সেটা দেই। যদি না পারি, বাইরে থেকে দলকে সমর্থন দেব।জয়ের মানসিকতা নিয়েই আমরা ম্যাচটা শুরু করি, যা গুরুত্বপূর্ণ এবং এরপর আমরা এভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের বেশ কিছু গোল করার সুযোগ ছিলো, পারিনি। খেলোয়াড়রা ছিলো খুবই ক্লান্ত। এটা মাঠেই দেখা গেছে এবং এটা সহজ ছিলো না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন