• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ঝিনাইদহে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঝিনাইদহের শৈলকুপায় করোনায় আক্রান্ত স্ত্রীর মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পরই তার স্বামীও মারা গেছেন। মঙ্গলবারের ঘটনা এটি। নিহত ওই দম্পতি হলেন রাহেলা খাতুন (৫০) ও স্বামী নুর ইসলাম (৬০)। তাঁদের বাড়ি উপজেলার বাগুটিয়া গ্রামে। এই দম্পতির মেয়েও করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একে এম সুজায়েত হোসেন জানান, নুর ইসলাম ও তার স্ত্রী রাহেলা খাতুন গত ১০ দিন ধরে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে মৃত অবস্থায় রাহেলা খাতুনকে তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অ্যান্টিজেন টেস্ট করলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

ডা. একে এম সুজায়েত হোসেন আরও জানান, এরপর করোনার উপসর্গ নিয়ে মৃত ওই নারীর স্বামী নুর ইসলামকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক। পরে সকাল ১১ টার দিকে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, করোনা ইউনিটে শৈলকুপার নুর ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিনে তার স্ত্রীও শৈলকুপাতে মারা যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন