• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

বান্দরবা‌নে ‘নও মুসলিম’ হত্যা বিচার চাইলো ইমাম সমাজ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,বান্দরবান প্রতি‌নি‌ধি:

বান্দরবা‌নের রোয়াংছড়ির তুলাছ‌ড়ির রায়চন্দ্র পাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম নও মুস‌লিম ওমর ফারুক‌কে ব্রাশ ফায়ারে হত্যার বিচার দাবি করেছে জেলা ইমাম সমাজ। বুধবার (২৩জুন) সকালে বান্দরবান প্রেস ক্লা‌বের সাম‌নে ইমামদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে পাহাড়ি সন্ত্রাসীরা নও মুস‌লিম ও মস‌জি‌দের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে। তবে প্রশাসন এখনও সন্ত্রাসীদের বি‌রুদ্ধে কোনো ব্যবস্থা নি‌তে পা‌রেনি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হ‌লে বান্দরবা‌নের কোনও ইমা‌মের জা‌নের নিরাপত্তা থাক‌বে না। ওমর ফারুকের অপরাধ তি‌নি ত্রিপুরা সম্প্রদায় থে‌কে মুসলমান হ‌য়ে‌ছেন। এ সময় তারা পাহাড়ি সন্ত্রাসী‌দের চি‌হ্নিত ক‌রে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবি জানান। তা না হলে ক‌ঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে বান্দরবান জেলা ইমাম সমাজের প‌ক্ষে কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মো. আলাউ‌দ্দিন ইমামী, বাজার শাহী জা‌মে মস‌জি‌দের খ‌তিব আলহাজ্ব মাওলানা এহছানুল হক আল মুঈনসহ বি‌ভিন্ন মস‌জিদের ইমাম, মুয়া‌জ্জেমসহ মুসু‌ল্লিরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন