ঢাকা   ০৪:৫৯:২৪ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় আখ ক্ষেত থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনকে আসামি করে মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, June 23, 2021,
  • 192 Time View

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় আখ ক্ষেতে বৈদ্যুতিক লাইনের ফাঁদে আটকিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় একজনকে আসামি করে গত রাতে  মেঘনা থানায় হত্যা মামলা করা হয়। আসামি হলেন বড়কান্দা গ্রামের সাব মিয়ার ছেলে  আখ চাষি  জাফর মিয়া। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। আবদুল মজিদ আরও বলেন আমরা ময়নাতদন্তের পর লাশ পরিবারের মাঝে হস্তান্তর করেছি। আসামি গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আসামি পলাতক আছে গ্রেপ্তার চেষ্টা চলছে। উল্লেখ্য সোমবার দিবাগত রাতে বড়কান্দা গ্রামের বাওলা পাড়া এলাকার মোঃ রাসেল জাফর মিয়ার আখ ক্ষেতে গেলে পূর্বে থেকে বৈদ্যুতিক তারের  ফাঁদে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরের দিন মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি