• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গজারিয়ায় লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনের আজ (শুক্রবার) দ্বিতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়নে সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ও জরুরি পণ্যের দোকানপাট ছাড়া অন্য দোকানপাট বন্ধ। অন্যদিকে সকাল থেকে তুমুল বৃষ্টিতে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ।

তবে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবেরচর বাজরে গিয়ে দেখা যায়, লকডাউন উপেক্ষা করেই খোলা হয়েছে দোকানপাট। লোকজনের ভিড়ও আছে বেশ। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন