• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

নেত্রকোনায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

০২ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোনায় বেড়িবাঁধ ভেঙে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাওয়ের একটি গ্রামে পানি ঢুকেছে। দশধার থেকে রামার বাড়ি এলাকার যোগাযোগের সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলার মগড়া, কংশ, ধনু ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলমাকান্দার গোলামখালি নদীর পানি বৃদ্ধি পেয়ে রানীগাও বাজার সংলগ্ন প্রায় ৪০ থেকে ৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে কয়েকটি এলাকায়। এতে করে পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, বেড়িবাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ২-৩ দিনের মধ্যে ভাঙা বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে ঠিক করে দেয়া হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, প্লাবিত এলাকা জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে। এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হলে তাদের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন