• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

চাঁদপুরে একদিনে ১৭ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন একাধিক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। এর মধ্যে শুক্রবার (২ জুলাই) একদিনেই চাঁদপুরের ১৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ওইদিন আক্রান্তদের মধ্যে ১৪ জনই পুলিশ সুপার কার্যালয়ের।

শনিবার (৩ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে শুক্রবার ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৭ জনের করোনা পজিটিভ।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন ২/৩ জন করে পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি মনে করেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ রাস্তায় কর্মরত থাকায় এবং ব্যারাকে একসঙ্গে অনেকে বসবাস করায় এমনটি হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন