• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুরে মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল কিনে না দেয়ায় ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (৩ জুলাই) সকালে বালিপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্কুলছাত্রীর নাম মারজিয়া (১৫)। সে ইন্দুরকানীর সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও ইন্দুরকানী বাজারের মাংসব্যবসায়ী আবুল কালাম হাওলাদারের মেয়ে।

আবুল কালাম হাওলাদার বলেন, রাতে মারজিয়াকে ঘুমাতে পাঠিয়ে আমরা সবাই ঘুমাতে যাই। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। সে মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছে। তাতে লেখা ছিল, মারা যাওয়ার পরে আমাকে বালিপাড়া দারুল উলুম কওমি মাদরাসার পাশে দাফন করা হোক।

তিনি বলেন, মেয়েকে মোবাইল কিনে দেয়া নিয়ে পারিবারিক কলহ চলছিলে। গতকালও এ নিয়ে অনেক কথা হয়। আমি ইন্দুরকানী বাজারে গিয়েও দোকান বন্ধ থাকায় মোবাইল কিনতে পারিনি।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমি অভিভাবকদের বলবো আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুরে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন