• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ভাসানচর থানা হাজত ভেঙে পালালো রোহিঙ্গা যুবক

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থানা হাজতের গ্রিল ভেঙে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছে। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে ভাসানচর থেকে গ্রেপ্তার করা হয় আসামি রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌপথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচরের হাজতখানায় রাখা হয়। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোনো একসময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে সে পালিয়ে যায়। সে আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ৬ নম্বর কক্ষে বসবাস করতো। পালানোর পর থেকে তাকে গ্রেফতারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন