ঢাকা   ০৪:০৪:২৮ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বসেরা দুই বিজ্ঞানী মেঘনার সন্তান রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার

মোটরসাইকেলে ‘প্রেস’ লাগিয়ে যাত্রী পরিবহন, আটক ৩

Reporter Name
  • Update Time : Monday, July 5, 2021,
  • 175 Time View

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, চট্টগ্রাম প্রতিনিধি:

মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন করায় তিনজনকে আটক করেছে র‌্যাব। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। সোমবার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রা নগরের টাইগারপাস মোড় এলাকায় র‌্যাবের বিশেষ চেকপোস্টে তাদের আটক ও জরিমানা করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, সরকারঘোষিত লকডাউন (বিধিনিষেধ) বাস্তবায়নে আজ সকাল থেকে চট্টগ্রামের মিরসরাই, হাটহাজারী ও নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব। দুপুরের দিকে নগরের টাইগারপাস এলাকায় প্রেস লেখা তিন মোটরসাইকেলের চালককে আটক করা হয়। কিন্তু তাদের কোনো পরিচয়পত্র ছিল না। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা প্রেস স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহনের কথা স্বীকার করেন।

তিনি বলেন, আটক তিন মোটরসাইকেল চালককে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে গত ৩০ জুন সাতদিনের (১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত) কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। আজ (সোমবার) আরেক প্রজ্ঞাপনে লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

লকডাউন চলাকালীন জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরি সেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি