• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

কিশোরীকে ধর্ষণ, অটোরিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মুকুট মিয়া (২৬) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুয়া দামারহাট গ্রামের মো. রওশন আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

জানা গেছে, ঘটনার শিকার কিশোরী (১৩) পরিবারের সঙ্গে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া থাকে। বাবা-মা স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করার সুবাদে ভিকটিম কিশোরী বাসায় একা থাকতো। ওই সুযোগে মুকুট গতকাল সোমবার ফুসলিয়ে কিশোরীকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরিববারকে জানালে রাতেই কোনাবাড়ী থানায় মামলা করেন কিশোরীর মা।

জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের আদেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন