• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩৫) নামের এক যুবক মারা গেছে। বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন খোর্দ্দরসুলপুর গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল জানান, আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত ছিলেন স্বপন। বুধবার দুপুরে তিনি নিজ বাসার ছাদে উঠে পতাকা টাঙাছিলেন। এ সময় হঠাৎ করে সেখানে থাকা ৩৩ কেভি বৈদ্যুতিক তারের সঙ্গে ছোঁয়া লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন স্বপন। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন