• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে ৪৬২০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৭ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের মেঘনায় ১১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার মেঘনায় শিক্ষার্থীদেরসহ সকলের প্রতি সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান খন্দকার মারুফ হোসেনের গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস

আফগানিস্তানের ৮৫ শতাংশই দখলে, ঘোষণা করলো তালেবান

নিজস্ব সংবাদ দাতা / ৪৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিপদ আঁচ করে ইতোমধ্যেই বাড়ি ছাড়তে শুরু করেছেন স্থানীয়রা। তা নিয়ে উদ্বেগের মধ্যে এবার তালেবান জানিয়ে দিলো, আফগানিস্তানের ৮৫ শতাংশ অঞ্চলই তাদের দখলে। এর মধ্যে ইরান সীমান্ত লাগোয়া ইসলাম কালাও রয়েছে।

আফগানিস্তান থেকে সেনা সরানোর সিদ্ধান্ত বলে আত্মরক্ষায় নেমেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু কতা সম্পূর্ণ হওয়ার আগেই যে ভাবে আগ্রাসী হয়ে উঠেছে তালেবান, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

এমন পরিস্থিতিতে রাশিয়ার মস্কোয় তালেবানের এক প্রতিনিধি দল জানিয়েছে, দেশের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০টিই তাদের দখলে চলে এসেছে। কোন কোন জেলা এর মধ্য পড়ছে, আফগান সরকার এখনো পর্যন্ত তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি। তবে ওই সব এলাকা পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তারেক আরিয়ান।

দীর্ঘ দু’দশক পর আফগানিস্তান থেকে সেনা সরাচ্ছে আমেরিকা। ৩১ অগাস্টের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাইডেন। তবে তার পর আফগান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কতোটা সফল হবে, তা নিয়ে যে সন্দেহ রয়েছে, সে কথা মেনে নেন বাইডেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন