ঢাকা   ০৮:২৬:৪৫ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় অবৈধ কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : Wednesday, July 28, 2021,
  • 205 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রতিনিয়ত অবৈধভাবে বন উজার করে কাঠ পাচার করে আসছে। এমতাবস্থায় মাটিরাঙ্গা সেনাবাহিনীর অভিযানে চলছে অবৈধ কাঠ আটক তারি ধারাবাহিক আজও মাটিরাঙ্গা রসুলপুর কাঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী।

আজ বুধবার বিকাল ৫ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের সার্জেন্ট মো: মোশারফ হোসেন এর নেতৃত্বে একটি সি টাইপ পেট্রোল রসুলপুর কাঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৮.৮৩ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ আটক করে। অবৈধ কাঠ পাচার কারি কাউকে আটক করা যায়নি।

পরে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ জব্দ করে। মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: আলমগীর হোসেন হোসেন জানান, পরিত্যক্ত জব্দকৃত কাটগুলো অবৈধ। আটককৃত কাঠের আনুমানিক বাজারমুল্য প্রায় ৫০ হাজার টাকা হতে পারে বলেও জানান তিনি।

মাটিরাঙ্গা জোনের সার্জেন্ট মো: মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই কিছু সংঘবদ্ধচক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে কাঠ পাচার করে আসছে। এ অভিযান অব্যহত থাকবে অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি