• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

গজারিয়া আড়ালিয়ায় অতর্কিত হামলায় ,আহত ৩ ।

নিজস্ব সংবাদ দাতা / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

১১আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ২নং বালুয়াকান্দি ইউনিয়ন আড়ালিয়া স্ট্যান্ডে চাঁদাবাজি ও মারামারি মামলার বাদী পক্ষের উপর সন্ত্রাসী হামলায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১১ আগস্ট বুধবার সকালে আড়ালিয়া গ্রামের আড়ালিয়া বাজার স্ট্যান্ডে মামলার আসামি রহিম গং চক্রটি বাদীপক্ষ রুবেল গংদের উপর অতর্কিত হামলা চালায় ।

হামলায় পূর্বের মারামারি মামলা বাদী পক্ষের তিনজন আহত হয়েছে। আহতরা হলেন আড়ালিয়া গ্রামের হযরত আলীর ছেলে মিছির আলী , মৃত রহমত আলীর ছেলে আলী আকবর ও চান বাদশা। পূর্বের চাঁদাবাজি ও মারামারি মামলার বাদী রুবেল মিয়া জানান মারামারির মামলা এবং চাঁদাবাজি চক্রের মূল হোতা রহিম গং বুধবার সকালে অতর্কিত ভাবে আড়ালিয়া বাজার স্ট্যান্ডে হামলা চালিয়ে তার নিজের মুদি দোকান ভাঙচুরের চেষ্টা ও মালামাল ভাংচুরসহ তিনজনকে গুরুতর জখম করেছে। আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান মারামারি সংক্রান্ত ঘটনায় আহত তিনজন কে গুরুতর জখম থাকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চান বাদশার চাচা আলাউদ্দিন প্রধান জানান রহিমগং চক্রটি এলাকায় আড়ালিয়া গ্রাম সংলগ্ন নদীতে চাঁদাবাজি সহ আড়ালিয়া বাজার স্ট্যান্ডে একাধিক দোকানে চাঁদা দাবির প্রতিবাদ করায় আজকের এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রহিমগং চক্রটি এলাকায় চাঁদাবাজি সহ নানা অনাকাঙ্খিত ঘটনা অহরহ ঘটিয়ে যাচ্ছে।
অভিযুক্ত রহিম মিয়া কে একাধিকর মোবাইলে যোগাযোগ করে না পেয়ে বাড়িতে যোগাযোগ করে সন্ধান পাওয়া যায় নাই।
ঘটনার পর বাজার এলাকায় সবকয়টি দোকান বন্ধ রয়েছে।

গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন জানান পূর্বের মারামারির মামলার জের ধরে আজকের এই মারামারি সংঘটিত হয়েছে। আহত ব্যক্তিদের অভিযোগ ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন