• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় গামছা গলায় পেচিয়ে আ’লীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

১৩ আগষ্ট ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম, স্টাফ রিপোর্টার :মেঘনায়  সদ্য সাবেক উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশকে গলায় গামছা পেচিয়ে টানাটানি করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে । শনিবার  এমরান হোসেন আকাশ বাদী হয়ে ৩ জন সহ অজ্ঞাত ১৫ -২০ জনকে অভিযুক্ত করে  মেঘনা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযুক্তরা হলেন মানিকার চর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জনি(২৬),জয়নালের ছেলে রবিন(২৩)মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ সোহেল (৩৬)। অভিযোগ সূত্রে আরও জানা যায় এমরান হোসেন আকাশ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের মানিকার চর ইউনিয়নের প্রস্তুতি সভা শেষ করে মেজবাহ উদ্দিন নয়নের প্রাইভেট কার যোগে ঢাকার উদ্যেশ্যে রওনা হলে মানিকার চর বাজারের রশিদ মেডিকেল হলের সামনে আসলেই পূর্ব থেকে উৎপাতা উল্লেখিত ব্যক্তি সহ অজ্ঞাত  ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় লাঠি শোঠা নিয়ে গাড়ি গতিরোধ করে উভয় কে  নামিয়ে রশিদ মেডিকেল হলের ভিতরে নিয়ে গিয়ে উভয়কে গাল মন্দ করতে লাগলে আকাশ একি করছেন বলতেই লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ফুলা জখম করে এবং গলায় গামছা পেচিয়ে টানাটানি করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। এমরান হোসেন আকাশ বলেন এর আগেও আমার উপর হামলা হয়েছে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: ছমিউদ্দিন বলেন অভিযোগ পেয়েছি উপ পরিদর্শক  আহমেদ মোর্শেদকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমরা অপরাধীদের গ্রেপ্তার চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন