• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল টুর্নামেন্ট

নিজস্ব সংবাদ দাতা / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

৩ জুলাই ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল দৌলত হোসেন সরকারি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। খেলায় বালিকা দলে বারহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল দক্ষিণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে বালক দল মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করেছেন। খেলায়  বিশেষ অতিথি ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার ভুমি লিটন চন্দ্র দে,  গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহরিয়ার,  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন