ঢাকা   ০৪:২৫:০৯ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Thursday, October 19, 2023,
  • 242 Time View

 

 হোমনা সংবাদদাতা :

কুমিল্লার হোমনায় বাড়ির পাশের ডোবার জলে ডুবে মিনহাজ নামের ৪  বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালবাগ নিলখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ।

পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত শিশু মিনহাজ আজ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের সবার অজান্তে কোনো এক সময় শিশুটি হাঁটতে হাঁটতে ডোবায় পড়ে যায়।

হঠাৎ শিশুটির কথা মনে পড়লে পরিবারের সবাই আশে পাশের সব জায়গায় খুঁজতে থাকেন। বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দাফন কাফনের জন্য লাশ শিশুর পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি