ঢাকা   ০৩:৪৪:১৭ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

রিটার্নিংকর্মকর্তার সাথে আচরণ বিধির মতবিনিময়ের পরেই এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকির অভিযোগ 

Reporter Name
  • Update Time : Sunday, April 7, 2024,
  • 281 Time View
মেঘনা প্রতিনিধি।। 
কুমিল্লার মেঘনা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় শেষ করে আশার পর পরই প্রতীক নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আজ রোববার (৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা থাকাকালীন অবস্থায়   উপজেলা মিলনায়তনে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দীন শিশির বাদী হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া ও মেঘনা থানা বরাবর সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ঘটনার বিষয়ে নাসির উদ্দীন শিশির বলেন আমি মতবিনিময় সভা শেষ করে আসার পর অন্য প্রার্থী তাজুল ইসলাম আমাকে এসে বলেন তুমি আনারস প্রতীক চাইবেনা এই বলে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে আমার প্রতি অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। অভিযোগের বিষয়ে  উপজেলা চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন রিটার্নিং কর্মকর্তার সাথে মতবিনিময় শেষ করে আমি শিশিরকে অনুরোধ করেছি যে ভাই আনারস প্রতীক নিয়ে আমি গত নির্বাচনে অংশগ্রহণ করেছি এইবারও আমি চাই এইটুকু কথা হয়েছে। অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মমিন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন তাজুল ইসলাম তাজ সাহেব এর কাছে ব্যাখ্যা চেয়েছি । মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে  বলেন শুনেছি একটি অভিযোগ হয়েছে এখনো আমার কাছে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি