ঢাকা   ০২:৪৩:০৩ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

Reporter Name
  • Update Time : Sunday, June 23, 2024,
  • 208 Time View
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা মেঘনা উপজেলার আমিরাবাদ গ্রামের মো. মাহাবুব নামে এক অটো চালককে অজ্ঞান করে একটি যাত্রীবাহি অটো ও মোবাইল সেট ছিনতাই করেছে দূর্বৃত্তরা। গত শনিবার (২২ জুন)  হোমনা উপজেলাধীন মাথাভাঙ্গা ব্রীজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। আজ রোববার মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মুহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  ঘটনার পর অটো চালককে অজ্ঞান অবস্থায় স্থাণীয়রা রাস্তার পাশ থাকে উদ্ধার করে বাসায় নিয়ে মুখে ও মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে। পরে ভুক্তভোগী মো. মাহাবুব শারীরিক ভাবে সুস্থ হয়ে রোববার  (২৩ জুন) দুপুরে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাত দু’জন ব্যক্তি হোমনা উপজেলার  ছিনাই এলাকায় যাওয়ার কথা বলে চালকের অটোরিকশাটি উপজেলার মানিকারচর বাজার থেকে অনুমান সকাল ৭টার দিকে ভাড়া করেন। পরে চালক ছিনাইয়ের দিকে রওনা হলে মাথাভাঙ্গা ব্রীজের পূর্ব পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি হায়েস গাড়ি অটোরিকশার  সামনে এসে থামিয়ে দেয়। তখন গাড়ি থেকে দু’জন লোক নেমে আসে এবং অটোরিকশায় থাকা দু’জনসহ চালককে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অজ্ঞান করে অটো ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে চালককে জেলার দাউদকান্দি থানাধীন ইলিয়েটগঞ্জ ফাঁড়ি থানার সামনে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।
ভুক্তভোগী মো. মাহাবুব  বলেন, আমার অটোরিকশাটি লাল রঙের ছিলো। যাহার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সঙ্গে আরেকটি ১৫ হাজার টাকার স্মার্ট ফোন ছিলো। দুটোই আমার কাছ থেকে তারা অজ্ঞান করে নিয়ে যায়। আমার একমাত্র আয়ের উৎস ছিলো এই অটোরিকশাটি। ভুক্তভোগী আরও বলেন- বাজারের সিসি ক্যামেরা রয়েছে। যদি ওইদিনের ফুটেজ সংগ্রহ করে তাহলে হয়তো তাদেরকে প্রশাসন শনাক্ত করতে পারবে।
মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের কুমিল্লাকে  বলেন এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমি একজন অফিসারকে তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা  হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি