• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন সামাজিক মাধ্যমে অপপ্রচার রুখতে পুলিশের সতর্কবার্তা অবৈধ বালুভরাটে মেঘনার প্রকৃতি কৃষি অস্তিত্ব আজ সংকটে দায়িত্বে নিষ্ঠা, সাফল্যে স্বীকৃতি: মেঘনা থানার এসআই ওবাইদুল হকের পুরস্কারের গল্প দাউদকান্দি-মেঘনায় অতিরিক্ত ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছেন ড. খন্দকার মারুফ রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল

সংঘর্ষে জড়ানো আনসার সদস্যদের বিরুদ্ধে ৩ মামলা, নেওয়া হচ্ছে আদালতে

নিজস্ব সংবাদ দাতা / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলায় গ্রেপ্তারকৃত ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

আজ সোমবার বেলা ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে হাজির করা হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা সূত্রে জানা গেছে, তাঁদের হাজতখানায় রাখা হয়েছে। বিকেলে শুনানি হবে। হাজতখানায় কর্মরত একজন পুলিশ সদস্য জানান, গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে।

 

গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তাঁরা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত পর্যন্ত ছাত্র, জনতা ও পুলিশ সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জনের বেশি চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাঁদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছেন জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

তিন মামলার প্রত্যেকটিতেই সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা, ছাত্র–জনতাকে মারধর ও হত্যাচেষ্টা অভিযোগ আনা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন