ঢাকা   ০২:২২:৫১ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, October 9, 2024,
  • 206 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নিজস্ব প্রতিবেদক।।

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার বিকেলে ঢাকার দিয়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব সদর দপ্তর।

র‍্যাব সদর দপ্তর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ জোগানের অভিযোগে আজ বিকেলে ঢাকার দিয়াবাড়ী থেকে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি