ঢাকা   ০৩:৪৪:৩৫ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

শ্রীমঙ্গলে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, October 13, 2024,
  • 187 Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইন মেরামত করতে গিয়ে রেজুয়ান (২২) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় আহত হয়েছেন মোস্তাফিজুর রহমান নামের আরেক বিদ্যুৎকর্মী।

 

আজ শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে লাইনের কাজ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

 

মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির লাইনম্যান রেজুয়ন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত মোস্তাফিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

 

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এবিএম মিজানুর রহমান বলেন, লাইনের কাজ করতে গিয়ে হতাহতের ঘটনা তদন্ত করা হবে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি