• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর জরি মিয়া (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওষুধ আনতে স্থানীয় বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় ইটাছড়া খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম আজকের পত্রিকাকে বলেন, জরি মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের দুই দিন পর একটি ছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন