ঢাকা   ০৩:৪৫:১০ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

মেঘনায় জাল টাকাসহ গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : Saturday, December 28, 2024,
  • 230 Time View

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় জাল টাকা সহ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গত শুক্রবার পুলিশে সোপর্দ করলে আজ শনিবার আদালতে প্রেরণ করেছে মেঘনা থানা পুলিশ। মোট জাল নোটের পরিমাণ ২২১ পিস ৫০০ টাকার নোট( ১ লাখ ১০ হাজার ৫ শত টাকা)।মিজানুর রহমান ভাওরখোলা ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার এক মসজিদে ইমামের চাকরি করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার তাহের পুর এলাকায়।আজ শনিবার মেঘনা থানা ওসি( তদন্ত) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায় গতকাল উপজেলার আমিরাবাদ এলাকায় জাল নোট ব্যবহার করে লেনদেনের সময় উপস্থিত জনতার সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জনতার কাছে স্বীকার করলে সাথে সাথে থানায় ফোন দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরবর্তীতে পুলিশ মিজানুর রহমানের তথ্য মতে অভিযান পরিচালনা করে সে যে রুমে থাকতো সেখান থেকে অধিকাংশ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মেঘনা থানা ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন আসামীকে আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি