ঢাকা   ০৩:৩৮:১৪ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিস্ট আমলে চালু হয়েছে সব অবৈধ ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দুদকে নতুন ২ মহাপরিচালক নিয়োগ, দুই জনের বিদায় কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, গ্রেপ্তার ১ মুক্তিযোদ্ধা ভাতা কমিটি পুনর্গঠনের নির্দেশ ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত এমপির শপথ শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ সার্ভেয়ার আটক

সময়ের দ্বৈত সত্য

Reporter Name
  • Update Time : Friday, August 29, 2025,
  • 310 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার।। 

মানুষের জীবনকে আমরা প্রায়শই সময়ের ঘড়িতে মেপে দেখি। কেউ বলে, দিন শেষ হয়ে এসেছে এখন আর কিছু করার নেই। আবার কেউ একই মুহূর্তে দেখে নতুন ভোরের সূচনা, সম্ভাবনার অসীম দিগন্ত। এ দ্বৈত দৃষ্টিভঙ্গিই মানুষকে ভিন্ন ভিন্ন বাস্তবতায় বাঁচতে শেখায়।“সন্ধ্যা হয়ে গেছে”এই বাক্য একধরনের সমর্পণ, হাল ছেড়ে দেওয়া বা ক্লান্তির প্রতীক। যারা জীবনের প্রতিকূলতায় ক্ষতবিক্ষত, তাদের কাছে প্রতিটি মুহূর্ত একেকটি অবসানের পূর্বাভাস। তাই তারা দিনকে দেখে নিভে যাওয়া প্রদীপের মতো।

অন্যদিকে“মাত্র সকাল দেখাচ্ছে”এ দৃষ্টিভঙ্গি হলো নবজাগরণের প্রতীক। যারা বিশ্বাস করে, প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু করা যায়, তারা দিনকে দেখে সূর্যের আলোয় ভরা নতুন পথচলা হিসেবে। তাদের চোখে সকাল শেষ হয়ে গেলেও, ভেতরের আশা ও স্বপ্ন প্রতিনিয়ত নতুন সূর্যোদয় ঘটায়।আসলে জীবন একই সঙ্গে সকালও, সন্ধ্যাও। পার্থক্য শুধু চোখের ভেতরকার আলোয়। যে চোখ আশার দীপ্তিতে ভরা, তার কাছে প্রতিটি মুহূর্তই সকাল। আর যে চোখ ক্লান্তি আর পরাজয়ের অন্ধকারে ঢেকে যায়, তার কাছে একই মুহূর্ত সন্ধ্যা হয়ে ওঠে।এখানেই সময়ের দার্শনিক সত্য:সময় একটিই, কিন্তু দৃষ্টিভঙ্গি বহুমাত্রিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি